spot_img

দেশে কৃষকরা প্রচুর খাদ্য উৎপাদন করছেন: খাদ্যমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের খাদ্যশিল্পের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। কৃষকরা প্রচুর খাদ্য উৎপাদন করছেন— বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্ধোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুধু বেশি বেশি উৎপাদন নয়, ভালো ও নিরাপদ পণ্য উৎপাদন করতে হবে। যেন বিশ্বব্যাপী বাংলাদেশের পণ্য আরও সমাদৃত হয়। সরকারের নীতি সহায়তার মাধ্যমে এ খাত ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। দেশে উৎপাদিত খাদ্য আরও ভালোভাবে প্রক্রিয়াজাতকরণ করে শুধু দেশের চাহিদা পূরণ নয় পাশাপাশি রফতানি বাড়াতে হবে।

অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশ অনেক এগিয়ে নিয়েছে। এই শিল্প বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, শুধু উৎপাদন বাড়ালে হবে না, পণ্যের ভ্যালু আরও বাড়াতে হবে। রফতানির ক্ষেত্রে পণ্যের বৈচিত্র্য প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। তিন দিনে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

সর্বশেষ সংবাদ

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবেলা করা হবে: প্রধানমন্ত্রী

‘বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট,...

এই বিভাগের অন্যান্য সংবাদ