spot_img

‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’—মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি

অবশ্যই পরুন

পারস্য উপসাগরে নিজেদের অবস্থান নিয়ে ফের কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই অবশিষ্ট সদস্য ও সরঞ্জাম নিয়ে নিজ দেশে ফিরে যেতে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইব্রাহিম আজিজি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ‘সাহসী যোদ্ধারা’ আবারও প্রমাণ করেছে যে পারস্য উপসাগর সব সময় পারস্য উপসাগর হিসেবেই থাকবে। একই সঙ্গে এর নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সেনাদের উদ্দেশে আজিজি আরও বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই নিজেদের অবশিষ্ট সরঞ্জাম ও সদস্যদের রক্ষা করে নিজ দেশের মাটিতে ফিরে যান। তার ভাষায়, তখন অন্তত নিজেদের দেশের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে।

ইরানি এই সংসদীয় কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন, যখন পারস্য উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

অ্যাটর্নি জেনারেল উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক: মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্টের আপীল বিভাগে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ