spot_img

খার্গ দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: আল জাজিরা

অবশ্যই পরুন

ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার পর ট্যাংকারটি খালি করার কাজ চলছে বলেও জানানো হয়েছে।

এর আগে ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) জানায়, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পরে ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তবে হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে প্রক্রিয়াজাত ও রফতানি করা হয়।

এদিকে, খার্গ দ্বীপের আশপাশে শনিবার বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খার্গ দ্বীপকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে জুলাইয়েও দ্বীপটির তেল রপ্তানি টার্মিনালে অবস্থানরত একটি খালি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গিয়েছিল।

তবে এবারের ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাতের দাবিটি এখনো ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদননির্ভর; এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

সমস্যা থাকলেও ভারতের সাথে আলোচনার পথ বন্ধ নেই: হুমায়ুন কবির

ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ