কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন প্রণয়নে বিশেষজ্ঞদের সুপারিশ প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে খসড়ায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করে তা বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত এআই গভারনেন্স সামারি স্কুল শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘যুগে যুগে আইনের গতিপথ পরিবর্তন হয়েছে। বর্তমানে এআইয়ের ব্যবহারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
এ সময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’
এ সময় এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি

