spot_img

হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশি জ্বালানি জাহাজে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। একই সঙ্গে ‘মক্কা জোট’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই এবং বাংলাদেশ এ জোটে যোগ দিলেও ইরানের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।

জালিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের হরমুজ প্রণালী পারাপারে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই। জাহাজ চলাচলসহ সামগ্রিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাধা তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

‘মক্কা জোট’ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ জোট নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। বাংলাদেশ এ জোটে যোগ দিলে ইরানের কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

তার দাবি, প্রায় ১০ বছর আগেই ইরান এ ধরনের একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছিল।

ইরানের রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, জ্বালানিবাহী জাহাজের চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে দেশটি ইরানের নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ