spot_img

ইরাকের সামরিক শক্তি বাড়াতে ৮০০ মিলিয়ন ডলারের মার্কিন চুক্তি

অবশ্যই পরুন

ইরাকের কাছে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির একটি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, চুক্তিটি বাস্তবায়নে প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসভিত্তিক অ্যারোস্পেস ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

বিবৃতিতে বলা হয়, কৌশলগত অংশীদার দেশগুলোর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে কাজ করছে।

চুক্তি কার্যকর হলে ইরাকের সামরিক সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে সেনা অভিযান, গোয়েন্দা নজরদারি এবং নির্ভুল বিমান হামলা পরিচালনায় দেশটির সক্ষমতা শক্তিশালী হবে। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় ইরাককে সহায়তা করবে এই প্রতিরক্ষা সরঞ্জাম।

সর্বশেষ সংবাদ

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের

ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের হিসাবে, শুক্রবারের (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ