আগামী সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বুধবার (২৬ আগস্ট) রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
তিনি বলেন, আগামী সোমবার বিশকেকে শুরু হতে যাওয়া এসসিও সম্মেলনের ফাঁকে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

