spot_img

বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ

অবশ্যই পরুন

প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গতকাল জানান, প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এর ভিত্তিতে গুলশান থানাধীন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করে বলেছেন, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না,...

এই বিভাগের অন্যান্য সংবাদ