spot_img

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারিকে ‘পুরোনো কৌশল’ বললেন আরাঘচি

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ ওয়াশিংটনের দীর্ঘদিনের ‘পুরনো’ কৌশলেরই অংশ।

তিনি বলেন, ‘অর্থনৈতিক যুদ্ধ নতুন কিছু নয়। মার্কিনিদের পুরোনো কৌশল।’ তার ভাষ্য, এটি এমন এক পরিচিত দৃশ্য, যা ইরান বহুবার দেখেছে এবং কীভাবে এর মোকাবিলা করতে হয়, তাও তারা জানে।

আরাঘচি বলেন, ওয়াশিংটন আবারও সামরিক হুমকি এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার কথা বলছে। এতে স্পষ্ট হয়ে উঠেছে, ইরানি জনগণের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র ‘হতাশ’ হয়ে পড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশটির বিরুদ্ধে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের কাছে ‘নতুন কোনো সমাধান নেই’। তাই পুরোনো অর্থনৈতিক চাপ ও সামরিক হুমকির কৌশলই আবারও ব্যবহার করছে ওয়াশিংটন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তাদের দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ