spot_img

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অবশ্যই পরুন

ডারউইনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ নেয় টাইগাররা। অবিশ্বাস্য সেই জয়ের পর ম্যাকাইতে আবার ধস। সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ রোববার (২৩ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাকাই টেস্ট দেখে ফেলেছে ফল। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শ’য়ের ঘর পেরোতে পারেনি বাংলাদেশ। ৯৫ রানে হয়েছে অলআউট। ফলে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের, সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

সকালে অস্ট্রেলিয়ার বাকি ২ উইকেট তুলে নিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে বাংলাদেশের। এর মধ্যেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১৪৬ রানে। শরীফুল ইসলাম এই ইনিংসে নেন ৭ উইকেট।

হাতে যথেষ্ট সময়, উইকেটে বোলারদের খুব বেশি বাড়তি সুবিধাও ছিল না। তবু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

তানজিদ হোসেন তামিম আউট হয়েছেন হুক করতে গিয়ে। থিতু হয়ে যাওয়ার পর ডাউন দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস আবারও ফেরেন খালি হাতে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় দুই টেস্টে ব্যাট করতে নেমে তিন ইনিংসের সবগুলোতেই ডাক মেরেছেন তিনি।

একপ্রান্ত আগলে থাকা মুশফিক ৮০ বল খেলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

ইনিংস ব্যবধানে হারের হতাশা থাকলেও এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ভালোভাবেই লেখা থাকবে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ডারউইন টেস্টের জয়টা ক্রিকেটারদের স্মৃতিতেও সবসময় থেকে যাবে।

সর্বশেষ সংবাদ

স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। বিগত ১৭ বছর আমাদের মূল লড়াই ছিল দেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ