spot_img

ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অনুমতি দিলো ইরান

অবশ্যই পরুন

ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

আইআরএনএ জানায়, ইরাকি ট্যাংকারগুলোকে বিশেষ অনুমতি দেওয়ার বিষয়টি ছিল ইরাকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সফরের সময় বাগদাদের অন্যতম প্রধান অনুরোধ।

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি শনিবার (২২ আগস্ট) বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরাকি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে যেতে ইরান সহযোগিতা করেছে। এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বাগদাদ। তবে, বিষয়টি এখনও জটিল।

ইরানের কারণে হরমুজ প্রণালির কার্যকর বন্ধাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক। বর্তমানে এই প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় অনেক কম। একই সঙ্গে ওই এলাকায় জাহাজগুলো হামলার ঝুঁকির মুখেও রয়েছে।

যুদ্ধ শুরুর আগে ইরাকে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন হতো।

ইরাক এখন তুরস্কের জেইহান বন্দর দিয়ে তেল রফতানি বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে সিরিয়ার বানিয়াস ও জর্ডানের আকাবা বন্দর দিয়েও তেল রফতানি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ