spot_img

মার্কিন কংগ্রেসে জয়ী আফগান বংশোদ্ভূত আয়েশা

অবশ্যই পরুন

ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন ক্যালিফোর্নিয়ার রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব।

ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আইনসভায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া ওয়াহাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান সদস্য হতে যাচ্ছেন।

নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর অর্থায়নে পরিচালিত একচ্ছত্র আক্রমণাত্মক বিজ্ঞাপনী প্রচারণা ডিঙিয়ে তিনি এই জয় ছিনিয়ে নেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে, প্রগতিশীল আয়েশা তার প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থী ডেমোক্র্যাট মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেছেন।

তিনি এখন ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করবেন সাবেক কংগ্রেস সদস্য সোয়ালওয়েলের মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য, যা জানুয়ারিতে শেষ হবে। যার মধ্যে সান ফ্রান্সিসকো বে এরিয়ার দক্ষিণ-পূর্ব অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

এক বিবৃতিতে আয়েশা বলেন, ‘যে এলাকা আমাকে বড় করে তুলেছে, আমি তার জন্য লড়াই করব।’

তিনি আরও বলেন, তার এই বিজয় প্রমাণ করে যে তার এলাকাকে অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।

তার মতে, ‘ফোস্টার কেয়ার থেকে কংগ্রেসে পৌঁছানোর এই পথচলা আমেরিকান স্বপ্নের বাস্তব সম্ভাবনাকেই তুলে ধরে।’

যৌন নিপীড়নের কিছু অভিযোগ ওঠার পর এপ্রিলে সোয়ালওয়েল পদত্যাগ করলে এই বিশেষ নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

ইসরায়েলপন্থী লবির প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এই নির্বাচনকে নতুন একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল, যেখানে গাজায় দেশটির গণহত্যামূলক যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

সর্বশেষ সংবাদ

মিথিলার ২১ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিওতে কাঁপছে নেটদুনিয়া!

থাইল্যান্ডের ফুকেটে অবকাশযাপনের পাশাপাশি নতুন ফটোশুটে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ