মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘যেকোনো দেশের বিরুদ্ধে নেয়া সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ পরিচালনা করবে।
তার ভাষায়, এটি হবে একটি অর্থনৈতিক ডি-ডে। তিনি আরও বলেন, ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশের সহযোগিতা প্রয়োজন।
ট্রাম্প আরও ঘোষণা করেন, যে কোনো দেশ ইরানকে সহায়তা করলে তাকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতির’ মুখোমুখি হতে হবে।
তিনি লেখেন, তেল চোরাচালান, সোয়াপ লাইন, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ হাউস, জাহাজের নিবন্ধন, ভুয়া বা আড়ালকারী কোম্পানি—সবকিছু এখনই বন্ধ করতে হবে। “আপনারা জানেন আপনারা কারা।
এসময় ট্রাম্প ইরানকে ‘উন্মাদ’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তারা এখন ‘চরম চাপে’ রয়েছে।
তিনি বলেন, এই ‘ঐতিহাসিক পদক্ষেপগুলো’ তাদের এবং বিশ্বজুড়ে সন্ত্রাস চালানোর সক্ষমতাকে পঙ্গু করে দেবে। তিনি আরও বলেন, ইরান কখনই পারমাণবিক অস্ত্র পাবে না।

