spot_img

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি

অবশ্যই পরুন

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এ সময় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

তবে কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।

এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরছেন জনি ডেপ

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্রে পুনরায় দেখা যেতে পারে হলিউড তারকা জনি ডেপকে। এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ...

এই বিভাগের অন্যান্য সংবাদ