spot_img

চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

অবশ্যই পরুন

চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। যা আগের অর্থবছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি। ব্যাংকগুলোর মোট ঋণের কমপক্ষে ৪ শতাংশ কৃষিখাতে বিতরণ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, গ্রামীণ ও কৃষি অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হলে গ্রামে কর্মসংস্থান বাড়বে। মোট ঋণের মধ্যে রাষ্ট্রায়াত্ত ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাড়ে ২০ হাজার কোটি টাকা বিতরণ করা হবে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে সাড়ে ২১ হাজার কোটি টাকার বেশি বিতরণ করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনা জামানতে একজন কৃষক ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

তিনি আরও বলেন, নীতিমালায়, নারী ও প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রকৃত কৃষক শনাক্তে ‘কৃষক কার্ড’ ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাশ বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। একই সাথে চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়া আরও সহজ করা হয়েছে।

কৃষি ঋণ কার্যক্রম তদারকি করতে নতুন সফটওয়্যার চালু করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব

হ্যারি কেইন ও বুকায়ো সাকা জোড়া গোল করেছেন। জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও মর্গান রজার্সও গোলের তালিকায় নাম লিখিয়েছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ