spot_img

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আলোচনা

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করেন।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কানাডার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সামরিক প্রযুক্তি আদান-প্রদান, কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

এ ছাড়া দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, পারস্পরিক উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।

সর্বশেষ সংবাদ

চীনাদের ‘অদম্য লড়াইয়ের মানসিকতা’ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রেসিডেন্টের

দেশের জনগণকে ‘অদম্য লড়াইয়ের মানসিকতা’ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ১৯৮৯ সালের তিয়ানআনমেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ