spot_img

পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত অন্তত ৭

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর, এনডিটিভি’র।

সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরনগরী তারাপীঠের চারতলা একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

জানা যায়, ৪ তলা ওই হোটেল ভবনের নিচে একতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। পরে ওই আগুন দ্রুতই বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। হোটেলের অবস্থানরতদের অধিকাংশই সেই সময় ঘুমাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ফলে, ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, কৃষক আরও উৎসাহিত হবে: বাণিজ্যমন্ত্রী

চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ