spot_img

২০ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান

অবশ্যই পরুন

বাংলা ব্যান্ড সংগীতকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া শিল্পীদের অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই কিংবদন্তিতুল্য এই শিল্পী। তার কণ্ঠের পাশাপাশি গিটারের জাদুও তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। প্রজন্মের পর প্রজন্ম তার গান ও সৃষ্টির প্রতি ভালোবাসা ধরে রেখেছে।

১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন। বিশেষ এই দিনকে সামনে রেখে তাকে শ্রদ্ধা জানাতে প্রকাশ পেতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। এতে বর্তমান সময়ের ব্যান্ড ও একক শিল্পীরা নতুন সংগীতায়োজনে আইয়ুব বাচ্চুর ২০টি গান গেয়েছেন।

আয়োজনটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে শিল্পীর ব্যবহৃত গিটার, পোশাকসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হবে।

রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘উত্তরাধিকার’ অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামটি পাওয়া যাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ তৈরির তহবিলে। এর ফলে কিংবদন্তিতুল্য এই শিল্পীর স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি তার সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজও এগিয়ে যাবে।

‘উত্তরাধিকার’ অ্যালবামে ব্যান্ডগুলোর মধ্যে গান করেছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।

একক শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চুর গান গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।

নতুন সংগীতায়োজনে ২০ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান প্রকাশের এই উদ্যোগকে কিংবদন্তিতুল্য শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জন্মদিনে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামের মাধ্যমে আবারও নতুন করে শ্রোতাদের কাছে ফিরে আসবে আইয়ুব বাচ্চুর অমর গান-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ