spot_img

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

অবশ্যই পরুন

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে বলে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ওই ঘাঁটির কার্যক্রম ব্যাহত হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে সরবরাহের জন্য দিয়েগো গার্সিয়া দ্বীপের ওপর নির্ভর করতে হয়। দ্বীপটি ইরানের কাছাকাছি মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরিগুলো থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরে।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, দীর্ঘ এই সরবরাহপথের কারণে মার্কিন ‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরিতে সরবরাহ সংকট ও চাপ তৈরি হয়। প্রায় ৫,০০০ সদস্যের ক্রু নিয়ে জাহাজটি কোনো বন্দরে না থেমে প্রায় নয় মাস সমুদ্রে অবস্থান করতে বাধ্য হয়েছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

পিএসজিতে যোগ দিলেন ফেরান তোরেস

স্পেনের বিশ্বকাপ বিজয়ী ফরওয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তার সঙ্গে চুক্তি ২০৩১ সাল পর্যন্ত। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ