spot_img

যুক্তরাজ্যের উপনির্বাচনে জয়ী নাইজেল ফারাজ

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হয়েছেন। প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্ধী প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট, যা তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে ফারাজ নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তবে ফলাফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

ফারাজের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। ওই নির্বাচনী এলাকায় তিনি আগে থেকেই এমপি ছিলেন। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই এবার সেখানে প্রার্থী দেয়নি।

ফারাজ ও কাউন্ট বিনফেস—দুজনই বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং প্রান্তিক বা কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা করা হয়। ফল ঘোষণার সময় মঞ্চে থাকা প্রার্থীদের একে অপরকে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের অনেকেই ১০০টিরও কম ভোট পেয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতি অস্বাভাবিক নয়।

ভোটের ফল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

সর্বশেষ সংবাদ

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ