spot_img

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

অবশ্যই পরুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারিতে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অন্যদের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

গোপাল ভাড় সিরিজের দর্শকদের জন্য বড় দুঃসংবাদ!

দীর্ঘ সময়ের বিনোদন এবং কোটি দর্শকের হাসি-আনন্দের খোরাক জোগানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অত্যন্ত জনপ্রিয় মেগা অ্যানিমেশন সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ