spot_img

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি মার্কিন ট্রেজারি সচিবের

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসে এযাবৎকাল দেখা যায়নি এমন নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট।

শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ট্রেজারি সচিব বলেন, আগামী সপ্তাহে নতুন নতুন ঘোষণার জন্য চোখ রাখুন। কারণ কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি—এমন কঠোর ব্যবস্থা আমরা ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, এই নজিরবিহীন পদক্ষেপটি হবে মূলত অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং একইসঙ্গে হরমুজ প্রণালিতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির একটি সমন্বিত যৌথ প্রয়াস। ইরানের কোনো বন্দর থেকেই কোনো পণ্য বা জাহাজ ভেতরে ঢুকতে কিংবা বাইরে বের হতে পারবে না বলে জানান তিনি।

হরমুজ প্রণালির আধিপত্য ও সামরিক অস্থিতিশীলতা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের অর্থনৈতিক পদক্ষেপের এই নজিরবিহীন ঘোষণা এল।

সর্বশেষ সংবাদ

গোপাল ভাড় সিরিজের দর্শকদের জন্য বড় দুঃসংবাদ!

দীর্ঘ সময়ের বিনোদন এবং কোটি দর্শকের হাসি-আনন্দের খোরাক জোগানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অত্যন্ত জনপ্রিয় মেগা অ্যানিমেশন সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ