spot_img

বাশার ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ সিরিয়ায়

অবশ্যই পরুন

পতিত স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ তৈরি হয় সিরিয়ায়। আদালতের রায় প্রকাশের পরই রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত জনতা।

জাতীয় পতাকা হাতে দামেস্কের আদালত প্রাঙ্গণে উল্লাস করেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ আবার উপস্থিত হয়েছেন পতিত সরকারের আমলে নির্যাতনে নিহত পরিজনের ছবি নিয়ে। চোখে মুখে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি।

রায়ের সংবাদ শোনার পর একজন সিরিয়ান বলেন, ১৪টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরা’র ছেলে মেয়েরা। এরপর সইতে হয়েছে যুদ্ধ আর ক্ষতবিক্ষত হওয়ার বেদনা। সিরিয়ার মানুষকে অভিনন্দন, শহীদ জননীদের শুভেচ্ছা।

বিগত আমলে নির্যাতনের শিকার অনেক ব্যক্তিই স্মরণ করেন দুঃসহ স্মৃতি। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে পতনের পর স্বপরিবারে মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান আহমেদ আল শারা।

সর্বশেষ সংবাদ

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ