spot_img

ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে ইরান।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে একটি ‘খারাপ চুক্তিতেও’ তিনি সমর্থন দেবেন।

মারফির ভাষায়, ‘যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে। ইরান শক্তিশালী হচ্ছে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই মার্কিন সিনেটর। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার খরচ দিন দিন বাড়ছে।

মারফি বলেন, ‘যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে। আর যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই বাড়তে থাকবে।’

যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন বলেও জানান মারফি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার পাশাপাশি দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপরও এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসকদের গান শোনালেন সোনু নিগম

অপারেশন থিয়েটারে চলছে অস্ত্রোপচার। চিকিৎসকেরা ব্যস্ত, আর অপারেশন টেবিলে শুয়েই গান গাইছেন সোনু নিগম। শারীরিক যন্ত্রণার মধ্যেও গান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ