spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ, আটক ২

অবশ্যই পরুন

চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি জাল নোট ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে জেলা শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই মূলহোতা খান সাহেব পালিয়ে যায়।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার ২টি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়। এছাড়া ২ রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি টেমপ্লেট, এক বস্তা কাগজ, কেমিক্যাল ভর্তি ড্রাম, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলেও জানায় র‍্যাব।

সর্বশেষ সংবাদ

রদ্রিকে না পেয়ে হতাশ মরিনহো

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। তার বার্সেলোনা যাত্রার খবরে বেশ হতাশ হয়েছেন অল হোয়াইটদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ