spot_img

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

অবশ্যই পরুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার প্রকাশিত ওই ভিডিওটি ইতোমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

সূত্র: সিনহুয়া, সিজিটিএন

সর্বশেষ সংবাদ

খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা নয়, খ্রিস্টান সম্প্রদায়সহ সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ