spot_img

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা কূটনৈতিক তৎপরতার মধ্যে দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।

সফরকালে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ–এর সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব যাচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধিতে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। এ বিষয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান খুঁজে বের করতে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সমন্বয় আরও জোরদার করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখতে চায়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে ইসলামাবাদ ও রিয়াদের সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ