spot_img

ইরান সংকট সমাধানে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

অবশ্যই পরুন

ইরান সংঘাতের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব ধরনের উপায়—সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পন্থা অবলম্বন করবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বর্তমান কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরে ভ্যান্স বলেন, প্রথমত, ইরানিরা অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। দ্বিতীয়ত, তাদের শাসনব্যবস্থাটি বেশ খণ্ডিত।

তিনি আরও যোগ করেন, ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যেমন যুদ্ধ শেষ করতে আগ্রহী ব্যক্তিরা রয়েছেন, তেমনি সংঘাত চালিয়ে যেতে চায় এমন উগ্রপন্থী চরমপন্থীরাও সক্রিয় রয়েছে।

বর্তমান এই জটিল পরিস্থিতির মধ্য দিয়ে পথ বের করে আমেরিকান জনগণ এবং মার্কিন প্রেসিডেন্টের জন্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

সংঘাতের স্থায়ী নিষ্পত্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ ও জটিল হলেও তাঁরা লক্ষ্যে পৌঁছাবেন। এ সময় তেলের দাম কমে আসবে এবং তা কমই বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্ব্যর্থহীন কণ্ঠে ভ্যান্স ঘোষণা দেন, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন জেডি ভ্যান্স।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লাস ভেগাসের এক অনুষ্ঠানে জানিয়েছেন, মানুষ হত্যা এড়াতে তিনি সামরিক পদক্ষেপের চেয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে বেশি আগ্রহী। তবে কূটনীতি ব্যর্থ হলে শক্তি প্রয়োগও তাদের টেবিলে একটি বিকল্প হিসেবে থাকবে বলে সতর্ক করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় এবং চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌচলাচলের স্বাধীনতার নিশ্চয়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সেই আলোচনা থমকে যায়। এরপর গত মাসে মার্কিন হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

সূত্র- আনাদুলু

সর্বশেষ সংবাদ

সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ