spot_img

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি যুবরাজের

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টার গুরুত্ব’ তুলে ধরেছেন।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

সৌদি যুবরাজের এই অবস্থান এমন এক সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যেই রিয়াদ পরিস্থিতি শান্ত করার পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্প এর আগে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছে।

তবে, এর আগে, ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলা ‘না’ চালানোর অনুরোধ করেছে এবং একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে। এ দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে সরাসরি কোনো সমর্থন পাওয়া যায়নি।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা প্রশমন এবং আলোচনার পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

পর্তুগালের ফুটবল মহাতারকা ও সৌদি আরবের ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী সপ্তাহান্তে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ