spot_img

জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙে দিতে প্রয়োজন ব্যক্তি উদ্যোগ

অবশ্যই পরুন

জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙ্গে দিতে পারে ব্যক্তিপর্যায়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় ভূমিকা রাখতে পারে এনজিও। তাই ক্ষুদ্রঋণ কার্যক্রমে এটিকে যুক্ত করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার (২ আগস্ট) রাজধানীতে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন— ইআরএফ আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় জানানো হয়, সৌর শক্তি প্রসারের প্রধান বাধা হলো বিনিয়োগের উচ্চ ঝুঁকি। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনীয় জামানতের অভাবে ঋণ দিতে অনীহা প্রকাশ করে থাকে।

এসময় গবেষকরা বলেন, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়হীনতা এবং যন্ত্রপাতির ওপর উচ্চ শুল্ক হার এখন বড় সমস্যা। দেশে দক্ষ প্রকৌশলী এবং কর্মীর অভাব থাকায় সৌর প্যানেলের মান রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। সোলার হোম সিস্টেমের প্রায় অর্ধেকই এখন অকেজো।

অর্থনীতিবিদরা ২০৩০ এবং ২০৪০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে পরিষ্কার কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দিয়ে বলেন, সৌর সেচ পাম্পের বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ করে দেওয়া উচিৎ।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ