spot_img

জনগণের মধ্যে বিভাজন তৈরির চক্রান্তকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

কোনো কিছুর ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভেদ-বিভাজন তৈরি করার চক্রান্তকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দল এবং দলের নেতাদের সব বক্তব্য হতে হবে জনগণের কল্যাণের জন্য।

তিনি আরও বলেন, কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোনো রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে—বুঝতে হবে, সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে।

তথ্যমন্ত্রী বলেন, গত নির্বাচনে দেশের মানুষ মনে করেছে, নিজেদের প্রয়োজন এবং স্বার্থেই বিএনপিকে ভোট দেওয়া প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর...

এই বিভাগের অন্যান্য সংবাদ