spot_img

বাহরাইনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে সুন্নি ওয়াকফ কাউন্সিল প্রতিনিধির বৈঠক

অবশ্যই পরুন

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রইস হাসান সারওয়ারকে অভ্যর্থনা জানিয়েছেন ইসলামী ওয়াকফ বিষয়ক পরিষদের সহ-সভাপতি শেখ ড. রশিদ বিন মুহাম্মদ বিন ফাতিস আল-হাজরী।

বৈঠকে ইসলামী ওয়াকফ বিষয়ক পরিষদের সহ-সভাপতি বাহরাইন ও বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি উভয় দেশের সাধারণ স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তার আগ্রহের কথা জানান।

অন্যদিকে, বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রইস হাসান সারওয়ার উভয় দেশের সমৃদ্ধি ও স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সুদৃঢ় ও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাহরাইন রাজ্যের অব্যাহত অগ্রগতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ সংবাদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী...

এই বিভাগের অন্যান্য সংবাদ