বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল।
আজ সোমবার (২৭ জুলাই) রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তারাই বিচার করবেন।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এসময় মন্ত্রী আরও বলেন, এটা তো আগেই বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনে বছরের প্রথম দিকে।

