spot_img

শাপলা চত্বরে যে গণহত্যা, দেশের ইতিহাসে আগে কখনও ঘটেছে বলে জানা নেই: চিফ প্রসিকিউটর

অবশ্যই পরুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, দেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড ও আক্রমণের নজির এর আগে কখনও ঘটেছে বলে আমার জানা নেই।

সোমবার (২৭ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সে কারণে তৎকালীন সরকার একটি ইসলামী গোষ্ঠী, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অভিযান চালায়। কিছু ব্লগার, অ্যাক্টিভিস্ট ও বামপন্থি, যাদের অনেকেই নাস্তিক হিসেবে পরিচিত, তাদের প্রভাবে সরকার হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে ধ্বংস করতে চেয়েছিল। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেদিন তাদের ওপর এই নারকীয় হামলা ও হত্যাযজ্ঞ চালানো হয়।

তিনি আরও বলেন, ২০১৩ সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলার কোনো তদন্তকার্য পরিচালনা করেনি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি।

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহিদুল হক ও বেনজির আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

২০০ কোটির গণ্ডি পেরোল বিজয়ের শেষ ছবি

অভিনেতা হিসেবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ বক্স অফিসে শুরুর তুলনায় ধীরে ধীরে গতি ফিরে পেয়েছে। মুক্তির আগে বিশ্বব্যাপী...

এই বিভাগের অন্যান্য সংবাদ