spot_img

অবরোধ না তুললে পরিণতি সৌদিকেই ভোগ করতে হবে: হুথি

অবশ্যই পরুন

ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখলে তার পরিণতি সৌদি আরবকেই ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেও ইয়েমেনে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। এখন ‘স্থানীয় ভাড়াটে গোষ্ঠী ও হাতিয়ার’ ব্যবহার করেও তারা সফল হবে না।

হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেন নিউজ এজেন্সি (সাবা)-কে দেওয়া এক বক্তব্যে আবু রাস বলেন, “সব ধরনের সামরিক শক্তি ও ঔদ্ধত্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আগের সংঘাতে ইয়েমেনের জনগণকে নতিস্বীকার করাতে পারেনি। কিন্তু সৌদি সরকার এখনো সেই শিক্ষা নেয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখা, দেশটির সম্পদ আটকে রাখা এবং সামাজিক কাঠামো ভেঙে দেওয়ার নীতি শেষ পর্যন্ত সৌদি আরবের অর্থনীতির জন্যই নেতিবাচক ফল বয়ে আনবে।

গত সপ্তাহ থেকে ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগর এলাকায় জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। সৌদি আরবের রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকেই হুথিদের এই পদক্ষেপে অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

সৌদি আরবের কর্তৃপক্ষ দেশটির স্কুলের পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনও জেরুজালেম ছেড়ে দেবে না’—এই বাক্যটি সরিয়ে দিয়েছে। এ ঘটনায় সৌদি...

এই বিভাগের অন্যান্য সংবাদ