spot_img

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অবশ্যই পরুন

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ৫১ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, তুরস্ক সফরে গিয়ে সেনাবাহিনীর প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডন্ট মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে সেনাবাহিনীর প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব দ্য জেনারেল স্টাফ, স্থলবাহিনীর কমান্ডার, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালকের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া সেনাপ্রধান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

অধিনায়ককে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

ইংল্যান্ড সফরে চোটের কারণে শ্রীলঙ্কা দলে ছিলেন না অধিনায়ক কুশল মেন্ডিস। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ