spot_img

দেশে ইউরিয়ার মজুত পর্যাপ্ত, কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

দেশে বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সার সংকট বা সরবরাহ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

আজ শনিবার (২৫ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রাইজ অ্যান্ড ইউরো কিডস স্কুলের বার্ষিক দিবস ও স্নাতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কনীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের নেদারল্যান্ডস ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ