spot_img

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

অবশ্যই পরুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার ট্রান্সফার ভ্যালু বা বাজারমূল্য এক লাফে ১০ গুণ বেড়েছে। বিশ্বকাপের আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো, যা টুর্নামেন্ট শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরো।

পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ভোজিনহা। বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্য ফুটবল বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্রান্সফার সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে যেখানে তার আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ৫০ হাজার ইউরো। টুর্নামেন্ট শেষে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে। যা যেকোনো ফুটবলের চেয়ে বেশি।

ব্লু শার্কস নামে পরিচিত দলটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে ভোজিনহা ছিলেন অন্যতম সেরা স্তম্ভ। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ০-০ ড্র নিশ্চিত করতে তিনি পোস্টে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন।

শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে একাধিক চমৎকার সেভ করে ম্যাচ জমিয়ে তোলেন। যদিও অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তবে ভোজিনহার পারফরম্যান্স কুড়িয়েছে ফুটবল বিশ্বের প্রশংসা।

ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতোর প্রতিবেদন অনুযায়ী, ফ্রি এজেন্ট ভোজিনহাকে দলে ভেড়াতে বেশ আগ্রহী চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। তারা বর্তমানে এই অভিজ্ঞ গোলরক্ষকের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

৪০ বছর বয়সে এসেও এমন চমৎকার ফর্মে থাকা ভোজিনহা চলতি দলবদল মৌসুমে ফুটবল প্রেমীদের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে তার নতুন ক্লাবের নাম।

সর্বশেষ সংবাদ

অজান্তেই মানসিক স্বাস্থ্য নষ্ট করছে যে অভ্যাস

শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ, তবুও আমাদের অজান্তেই অনেক দৈনন্দিন অভ্যাস মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ