spot_img

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) দুপুরে পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে মোজাফফর হোসেনের অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে হয়েছে। সেই বিচারে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে। এই মামলায় আগে যারা দণ্ডিত (কনভিক্টেড) বা মৃত্যুদণ্ড কার্যকর (এক্সিকিউটেড) হয়েছেন, সেই রায়ের আলোকে তার বিষয়ে কোনো পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে কি না, তা জেনারেল কোর্ট মার্শাল সংশ্লিষ্ট আইনে বিবেচনা করবে। এখনই তাকে সিভিল আইনে নতুন করে একই মামলায় অভিযুক্ত করা আইনসম্মত হবে কি না, সেটিও তখনই নির্ধারণ করা হবে।

পুশইন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একজনকেও অবৈধভাবে বাংলাদেশে পুশইন হতে দিইনি। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জনগণের সহায়তায় সফলভাবে এখন পর্যন্ত তা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু অবৈধ অনুপ্রবেশকারীর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশে যদি কোনো বাংলাদেশের নাগরিক থাকেন, তবে তাদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি মোতাবেক দিতে হবে। তাদের জাতীয়তা যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে। তাছাড়া অন্য কোনো উপায়ে কাউকে এখানে অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিজিবিকে আধুনিকায়নে কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানবাহন ও জনবল বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বন্যায় বিজিবির কার্যক্রম প্রশংসিত হয়েছে। এছাড়াও স্থলমাইন নির্ণয়ের জন্য কিছু যন্ত্রপাতি কেনা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভে অনড় সিজেপি, অনশন চালিয়ে যাবেন ওয়াংচুক

ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আবারও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকালের সংঘর্ষের পর মঙ্গলবার সকালে ব্যঙ্গাত্মক সংগঠনটি ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ