spot_img

৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি তবে, পুনরায় রাষ্ট্র নির্মাণে এবং জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) দুপুরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ, ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন সবকিছুই একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। যে সেই আশা-আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলব না। নতুন করে রাষ্ট্রকে নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

এসময় বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের কিছু বিষয় এড়িয়ে গিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদেরকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা উচিত।

সর্বশেষ সংবাদ

মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ