spot_img

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

অবশ্যই পরুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট থেকে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় ক্যারেটের নিচে দুটি কাঠের মাঝের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো একে একে বের করে আনা হয়।

জানা যায়, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে ফল আমদানি করা হয়। ফুডলিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানের নামে ফলগুলো আমদানি করা হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, সম্প্রতি বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে।

সর্বশেষ সংবাদ

বিক্ষোভ সামাল দিতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর কেন্দ্রিক আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ