spot_img

কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

অবশ্যই পরুন

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নেওয়ার ঘটনায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিষয়টি জানার পর কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকার খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে দূতাবাস জরুরি যোগাযোগ নম্বরসহ পৃথক একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এ ছাড়া কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জয়ের পর স্পেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভোল পাল্টালেন ট্রাম্প

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগে স্পেনের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ