spot_img

জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

অবশ্যই পরুন

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল এবং একজন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া একজন সেনা সদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন।

আহত চার সেনাকে জর্ডানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং সামান্য আহত অন্য সেনারাও ইতিমধ্যে কাজে ফিরেছেন বলে সেন্টকম উল্লেখ করেছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখার একটি সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর, মার্কিন বাহিনীর ওপর ইরানের নতুন করে চালানো হামলায় হতাহতের বিষয়ে এটিই ওয়াশিংটনের প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ।

এদিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। মার্কিন বাহিনী ইরানের সেতু ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানি বাহিনীও উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সেখানকার জ্বালানি এবং পানি পরিশোধন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উভয় পক্ষের এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রধান জর্ডান, কুয়েত এবং বাহরাইনের ওপর ইরানের সাম্প্রতিক হামলাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে কোনো পক্ষই পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এই আক্রমণ প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন ও অকার্যকর’।

পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে পুরো অঞ্চলের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় বা শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ