spot_img

প্রথমবার বেসরকারি রকেট উৎক্ষেপণে সফল ভারত

অবশ্যই পরুন

ভারতের বেসরকারি মহাকাশ খাতে নতুন একটি মাইলফলক যুক্ত হয়েছে। দেশটির বেসরকারি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম ১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, রকেটটি ৪৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করেছে।

পূর্বনির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে বিক্রম ১ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর স্কাইরুট অ্যারোস্পেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের প্রথম বেসরকারি অরবিটাল রকেট সফলভাবে মিশন সম্পন্ন করেছে।

সফল উৎক্ষেপণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা, নাগা ভারত ডাকাকে ফোন করে অভিনন্দন জানান।

স্কাইরুট অ্যারোস্পেস প্রতিষ্ঠা করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক দুই বিজ্ঞানী। বিক্রম ১ রকেটটি ৪৫০ কিলোমিটার উচ্চতার লো আর্থ অরবিটে প্রায় ৩৫০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। এতে হালকা কার্বন কম্পোজিট কাঠামো এবং থ্রিডি প্রিন্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

এই অভিযানে রকেটটির নেভিগেশন, গাইডেন্স সিস্টেম এবং ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পাশাপাশি কয়েকটি প্রযুক্তিগত পেলোডও মহাকাশে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কসমোসার্ভ স্পেসের রোবোটিক আর্ম এমব্রেস, গ্রাহা স্পেসের সোলারাস স্যাটেলাইট এবং স্কাইরুটের নিজস্ব পরীক্ষামূলক স্যাটেলাইট স্কোপ।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা একটি পোস্টকার্ড, বিক্রম সারাভাই, সি ভি রমন, এ পি জে আব্দুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য এবং ল্যাবে তৈরি একটি হীরাও এই অভিযানের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

বন্যা মোকাবেলায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান

বন্যা মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের...

এই বিভাগের অন্যান্য সংবাদ