spot_img

‘কুখ্যাত’ এপস্টেইনের সঙ্গে মোসাদের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু যোগাযোগ ছিল। তবে সেই যোগাযোগের ধরন বা উদ্দেশ্য সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভ্যান্স এ মন্তব্য করেন। বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তির স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার শীর্ষ মহলের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে দাবি করেন তিনি।

ভ্যান্স আরও বলেন, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক অবস্থান ছিল বামঘেঁষা। তবে নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি আর পদকে। তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ