spot_img

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান

অবশ্যই পরুন

ধারাবাহিক হামলার জেরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরানজুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরান জানায়, জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ষষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে নিরীহ নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করতে তারা একাধিক স্থানে ছয় ঘণ্টার ধারাবাহিক হামলা চালিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, আলোচনায় না ফিরলে তাদের ‘ভালো আচরণ করতে হবে’, অন্যথায় নতুন সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ