spot_img

রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

অবশ্যই পরুন

রংপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর পর্যায়ক্রমে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা জানান।

পরে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবার, আহত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

এর আগে, সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করেন।

সর্বশেষ সংবাদ

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ