spot_img

পাবনায় বাস-অ্যাস্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

অবশ্যই পরুন

পাবনার বাস ও অ্যাস্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহতরা অ্যাস্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কয়েকজন ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।

এখনো নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ

রুবিওর সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সোমবার (২৮ সেপ্টেম্বর) তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ