spot_img

‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কমান্ডার। তার দাবি, প্রয়োজন হলে হোয়াইট হাউজের ভেতরেই প্রবেশ করে ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে।

সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, ‘যদি ট্রাম্পকে হত্যা করাই উদ্দেশ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা বাস্তবায়ন করতে সক্ষম। প্রয়োজন হলে সেই সামর্থ্য আমাদের রয়েছে।’

সাক্ষাৎকারে তিনি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেন। কানানি মোকাদ্দামের দাবি, এই সংলাপের উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি নয়; বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান তুলে ধরা।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান শান্তির জন্য আলোচনা করছে না। বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিতেই এই সংলাপে অংশ নিচ্ছে। একই সঙ্গে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টিও এখনো ইরানের বিবেচনায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে কানানি মোকাদ্দামের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশনে ৯০ লাখ মানুষের স্বাক্ষর

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ