spot_img

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তার দেশে ফিরে আসা নিয়েও কোনো ভূ-রাজনৈতিক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। শুধু তিনি নন, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অনেক মানুষও একই মত পোষণ করেন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

তিনি আরও বলেন, স্বচ্ছ বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের মতো বর্তমান সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন।

জলাবদ্ধতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অতীতে হাজার কোটি টাকা খরচ হলেও এর কোনো ফল পাওয়া যায়নি। সরকারের বয়স চার হলেও এ নিয়ে কাজ করছে সরকার।

সর্বশেষ সংবাদ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এনজো–লাউতারোর গোলে ফাইনালে আর্জেন্টিনা

দুর্দান্ত কামব্যাকে মহাকাব্য লিখতে বসেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জয়ের হাসি হেসেছেন লিওনেল মেসিরা। ফাইনালের লড়াইয়েও...

এই বিভাগের অন্যান্য সংবাদ